প্রধান খবর

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের নারী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের উদযাপনের কেন্দ্রবিন্দুতে রেখে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দিনটিকে ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে নানা আলোচনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। তিনি নারীর অধিকার, কর্মক্ষেত্রে সমান সুযোগ এবং নেতৃত্বে নারীর অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও আইসিসি ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাস, ক্লথস ‘আর’ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্য চিন ঠে ডলি, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শুটিং স্পোর্টস বিচারক প্রফেসর সায়মা ফিরোজ এবং আইচি হেলথকেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উলফাত জাহান মুন। তারা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে নারীর সক্ষমতা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

উত্তরা ইউনিভার্সিটির এই আয়োজন নারীদের প্রতি সম্মান, স্বীকৃতি এবং কর্মক্ষেত্রে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরার একটি অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *