প্রধান খবর

তাসনিম সিরাজের অব্যাহতি বেআইনি, দাবি শিক্ষক নেটওয়ার্কের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির সিদ্ধান্তকে বেআইনি ও একপেশে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শনিবার (১০ অক্টোবর) দেওয়া বিবৃতিতে সংগঠনটি এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে।

বিবৃতিতে বলা হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এবং তদন্ত ছাড়াই শিক্ষকের কোর্স অন্যদের মধ্যে বণ্টন করা হয়েছে। সংগঠনটির মতে, এ পদক্ষেপ ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আদেশের লঙ্ঘন।

শ্রেণিকক্ষের আলোচনা গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করে শিক্ষক নেটওয়ার্ক বলেছে, এতে বিদ্যায়তনিক স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি শিক্ষককে সামাজিক মাধ্যমে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তুলে ধরেছে সংগঠনটি।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে তারা। অনুমতি ছাড়া বক্তব্য ধারণ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়ানোর অভিযোগ তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *