তালা ভেঙে নিজ দপ্তরে চুয়েটের নতুন উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসে করে এসে ফটকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য। পরে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে দপ্তরে যান তিনি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে উপাচার্য ভবনে তালা দেওয়া হয়। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। চলমান অচলাবস্থার কারণে টানা ২০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *