প্রধান খবর

ফিরছেন আফিফ, পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ জাকের-সোহান

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে একাধিক চমক।

বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে বিসিবি। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। লম্বা সময় পর দলে ফিরেছেন আফিফ হোসেন। এছাড়া চোটের কারণে নেই তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

ওয়ানডে সিরিজ খেলতে আগামীয় ৯ মার্চ বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। একদিন অনুশীলন করে ১১ তারিখ প্রথম ওয়ানডেতে নামবে দুদল। ১৩ তারিখ দ্বিতীয় ও ১৫ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দলদুটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে সিরিজের সবগুলো ম্যাচ।

বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *