ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। শেষ ষোলোর এই লড়াইয়ে পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে, আর বিজয়ী নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় খেলা শুরু হবে।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মেও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
মোবাইল ও স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে ম্যাচটি দেখতে পারবেন। পাশাপাশি আইস্ক্রিন, স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স অ্যাপেও সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই নকআউট ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। দুই দলের লড়াইয়ে কে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

