প্রধান খবর

রাজধানীর তিন হাসপাতালে দালালবিরোধী অভিযান

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিটোর (পঙ্গু) হাসপাতালে দালালবিরোধী অভিযানে নারীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রোগী ও স্বজনদের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে থাকা অসাধু দালালচক্রের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে র‍্যাব-২-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে হাসপাতালগুলোতে একটি দালালচক্র সক্রিয়ভাবে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছে। তিনি বলেন, এই চক্রের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা নিতে গিয়ে অতিরিক্ত খরচ, ভুল তথ্য এবং অপ্রয়োজনীয় ঝামেলার মুখোমুখি হতে হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা রোধে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *