প্রধান খবর

শেরপুর সীমান্তে মানবপাচারের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের খারামুরা সীমান্ত এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুই ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। রোববার সন্ধ্যা থেকেই তারা কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা টুটুল। সোমবার সকালে তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে বিজিবি বাধা দিয়ে আবার সীমান্তের ওপারে ফেরত পাঠায়। বর্তমানে তারা মেইন পিলার ১০৯৭ নম্বরের পাশে নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে।

তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টা ২০ মিনিটে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। তাদের ভারতের সীমানায় রেখে আসা হয়েছে। তিনি বলেন, সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এ ধরনের অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *