প্রধান খবর

রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে দুইজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি লেগুনাকে দ্রুতগতির বাস চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক জন।

রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে মীর হাজারীবাগে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় পথচারীরা গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-আজিজুল ইসলাম (৫৮), সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সাইফুল একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। দুজনে সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনা আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *