ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের ঘটনায় সায়েন্সল্যাব মোড়ের আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন সব সড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘটনার কারণ ও সংঘর্ষের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আসার অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *