প্রধান খবর

কাতারে ম’র্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৫ বাংলাদেশী নি’হ’ত

কাতারে এক ভয়াবহ  সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এই রেমিট্যান্স যোদ্ধাদের অকাল ও আকস্মিক মৃত্যুতে তাদের গ্রামের বাড়ি ও পুরো এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

আজ রোববার (২১ জুন) বিকেলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রবাসীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাতার প্রবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রোববার সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট) কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ওই পাঁচ বাংলাদেশীর মৃত্যু হয়। তবে গাড়িটি কীভাবে দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো কারণ জানা যায়নি।

নিহত পাঁচ প্রবাসীই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন: আগতালুক গ্রামের জসিম উদ্দিন ,আমরপুর গ্রামের জিবাল উদ্দিন ,মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ,মাঝতালুক গ্রামের জুবায়ের আহমদ, গাছবাড়ি এলাকার কাদের আহমদ কানাইঘাট থানা পুলিশ জানায়, কাতার থেকে প্রবাসীদের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *