প্রধান খবর

খুলনায় প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত

খুলনা নগরীতে প্রকাশ্যে গুলিতে যুবদলের এক নেতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম রাশিকুল আনাম রাশু (৩৮)। তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। রাশু পূর্বে দৌলতপুর…

Read More

শহীদ মিনারে এলোপাতাড়ি গোলাগুলি, কলেজ ছাত্রের মৃত্যু

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছিলেন রাকিবুল ইসলাম। ঘটনার…

Read More

মতিঝিলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ব্যবসায়ীর

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গভবনের সামনে সড়কে একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) এবং শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। তারা দুজনেই মুরগি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শী মো….

Read More

বরিশালে অকটেন সংকট, সীমিত পেট্রোল বিক্রি

বরিশালে বিভিন্ন পেট্রোল পাম্পে অকটেন সংকট দেখা দিয়েছে। অনেক পাম্পে ‘অকটেন ও পেট্রোল নেই’ লেখা নোটিশ টাঙানো হয়েছে। জ্বালানির ঘাটতির কারণে কোথাও কোথাও পেট্রোল বিক্রিও সীমিত করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। শনিবার (৭ মার্চ) সকাল থেকে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ, কাশিপুর ও রূপাতলীসহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। চাহিদা…

Read More

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা: অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়াম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ এলাকার…

Read More

অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না: আইজিপি

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও মব সৃষ্টিসহ যে কোনো অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই এমন নির্দেশনা দিয়েছেন বাহারুল আলম। রোববার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আইন মেনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। বাংলাদেশ পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনারসহ বিভিন্ন ইউনিটপ্রধান যুক্ত…

Read More

নওগাঁয় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত এক ১৮ বছর বয়সী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানস্থল থেকে কৌশলে ওই তরুণীকে বাইরে…

Read More

সাভারে পার্কিং বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সাভারের হেমায়েতপুর এলাকায় পার্কিং অবস্থায় থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিচাগামী…

Read More

গাইবান্ধায় কুড়াল হামলায় যুবক নিহত

গাইবান্ধা সদর উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে সুজন মহুরী (৪৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের সার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন মহুরী বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা ও শ্রী নিরঞ্জন কুমারের ছেলে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন…

Read More

মাতাল ব্যবসায়ীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা

রাজধানীর হাতিরঝিল এলাকায় মাতাল কয়েকজন ব্যবসায়ীর হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে বাসায় ফেরার সময় হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন একটি ব্রিজের ওপর দুটি গাড়ির মধ্যে হালকা ঘষা…

Read More