প্রধান খবর

মাগুরা-নড়াইল সরাসরি বাস সার্ভিস চালু

মাগুরা ও নড়াইলের মানুষের বহুদিনের অপেক্ষার অবসান হলো। শনিবার দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সরাসরি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এবং নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে এই নতুন রুটে বাস চলাচল শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদ। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মো. মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা ও নড়াইলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সরাসরি বাস সার্ভিস চালু করা। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি আরও বলেন, এই সেবা চালু হওয়ায় দুই জেলার মানুষের যোগাযোগ আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় পরিবহন মালিকরা মনে করছেন, নতুন এই রুট দুই জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং যাত্রীদের সময় ও খরচ উভয়ই কমাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *