প্রধান খবর

শেষ ম্যাচে হোয়াইটওয়াশের শঙ্কা: একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়লেও সেই ধারাবাহিকতা টি-টোয়েন্টিতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামে পরপর দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে টাইগাররা। তাই শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ম্যাচে বাজে পারফরম্যান্স করা সাকলাইনকে একাদশ থেকে বাদ দেওয়া প্রায় নিশ্চিত। পাশাপাশি লেগ স্পিনার রিশাদ হোসেন-ও জায়গা হারাতে পারেন। আগের ম্যাচে চার ওভারে ৪৬ রান খরচ করায় তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দুই ম্যাচেই ব্যর্থ হলেও শামীম পাটোয়ারীকে আরেকটি সুযোগ দিতে যাচ্ছে দল।

সম্ভাব্য ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তিন নম্বরে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। মিডলঅর্ডারে থাকবেন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারী। লোয়ারঅর্ডারে থাকবেন শেখ মেহেদী ও নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। তবে শেষ ম্যাচে তাকে একাদশে ফেরানোর পরিকল্পনা রয়েছে। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নাহিদ রানাকেও দেখা যেতে পারে।

বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো এবং সিরিজের শেষটায় লড়াইয়ের মানসিকতা ধরে রাখা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *