আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না-সিদ্ধান্ত আদালতে

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভবিষ্যতে দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, এ সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো বিষয় আদালতের এখতিয়ারভুক্ত। সরকার বা প্রশাসন এ…

Read More

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রসিকিউশনের…

Read More

আদালতে ইনুর মন্তব্য ঘিরে বিতর্ক, আদালত অবমাননার অভিযোগ

ঢাকার একটি আদালতে হাজিরা দিতে এসে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আদালত কক্ষে দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যাচেষ্টা মামলায় হাসানুল হক ইনু ও রাসেদ খান মেননকে হাজির করা হয়। শুনানিকালে তদন্ত…

Read More

জাহের আলভীর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে থাকা ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। রোববার মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আদালতে এ আবেদন দাখিল করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…

Read More

জিয়াউল আহসানের ভারত-বাংলাদেশ জুড়ে কিলিং নেটওয়ার্ক ছিল

ভারত ও বাংলাদেশজুড়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-এর একটি কিলিং নেটওয়ার্ক ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ…

Read More

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে আট বছর বয়সী শিশু রিফাত হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, নিহত রিফাত হোসেন শাজাহানপুর উপজেলার খাদাস হাটখোলা এলাকার এনামুল হকের ছেলে। আসামিরা সবাই…

Read More

গৃহকর্মী নির্যাতন: পুলিশ দম্পতি কারাগারে

খুলনায় গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় কুমার সাহা ও তার স্ত্রী পরি রানী সাহা। আদালতে হাজির করার পর বিচারক তাদের কারাগারে…

Read More

দৌলতদিয়া বাসডুবি: তদন্তে উঠে এলো একাধিক কারণ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে দাখিল করেছে। প্রতিবেদনে দুর্ঘটনার পেছনে বাসটির ভিন্ন রুট ব্যবহার, যান্ত্রিক ত্রুটি এবং বৈধ ফিটনেস সনদ না থাকার মতো একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটির সূত্র জানায়, প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত…

Read More

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার বাবু-রূপার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার মোজাম্মেল হক বাবু…

Read More

আত্মসমর্পণে আজ সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন এমপি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি আমির হামজা…

Read More