এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এই ফল ঘোষণা করেন। শিক্ষা বোর্ড সূত্র অনুযায়ী, এবারের…

Read More

২০ বছরের রেকর্ড ভেঙে ৮২ দিন পর এসএসসি ও সমমানের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ ৮২ দিন পর প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী তাদের বহুল প্রতীক্ষিত ফলাফল পেতে যাচ্ছে। করোনাভাইরাস মহামারির বিশেষ পরিস্থিতি বাদ দিলে, গত ২০ বছরের মধ্যে এবারই প্রথম এসএসসি ও সমমানের ফল প্রকাশে সর্বোচ্চ বিলম্ব হলো। সাধারণত পাবলিক পরীক্ষার ফলাফল…

Read More

এসএসসির ফল প্রকাশ আজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে একযোগে এই ফল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে…

Read More

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারা দেশে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। শনিবার (৮ আগস্ট) শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের এই সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়,…

Read More

বেরোবির সংঘর্ষে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত কমিটির আহ্বায়ক করা…

Read More

আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদল সংঘর্ষ, উত্তেজনা অব্যাহত

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। হলের আসন (সিট) দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই দুই ছাত্রসংগঠনের…

Read More

দেড় বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ের মাঠে ফিরল ফুটবল

দীর্ঘ প্রায় দেড় বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আবারও ফুটবল গড়িয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার পর রোববার (২ আগস্ট) মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন। শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের…

Read More

শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্বের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং চলতি অর্থবছরে এ খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাজেট বরাদ্দের লক্ষ্য রয়েছে। শনিবার (১ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি…

Read More

রাকসু ভিপির বক্তব্য প্রত্যাহারের দাবি আরটিজেএর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বক্তব্যে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। একই সঙ্গে সংগঠনটি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরটিজেএর সভাপতি শ. ম. সাজু ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রাসেল বলেন,…

Read More

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন এই পর্যায়ের…

Read More