৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন এই পর্যায়ের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১১ আগস্ট ১৩৫ জন এবং ১২, ১৩, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৩ ও ২৪ আগস্ট প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের রোল নম্বর ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *