এসএসসির ফল প্রকাশ আজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় সারা দেশের শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে একযোগে এই ফল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে বোর্ডের অফিসিয়াল পোর্টালে ঢুকে ‘Result’ অপশনে ক্লিক করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে পুরো রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল ও কেন্দ্র থেকেও সরাসরি তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে।

ব্যক্তিগতভাবে পরীক্ষার্থীরাও সহজ কয়েকটি ধাপে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবে। ইন্টারনেট ব্যবহার করে বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট (eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd) এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। অনলাইনে চাপ বেশি থাকলে যেকোনো মোবাইল অপরেটর থেকে এসএমএস পাঠিয়েও নিমেষেই ফল জানা সম্ভব।
এসএমএসে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে)। একইভাবে ১৬২২২ নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।

প্রকাশিত ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে বা পুনর্নিরীক্ষণ করতে চাইলে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা চ্যালেঞ্জের আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নিয়মাবলী শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে জানা যাবে। উল্লেখ্য, চলতি বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *