প্রধান খবর

৯ কেজি ৩৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার: দুই বিমানকর্মী ৫ দিনের রিমান্ডে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ নির্দেশ দেন। রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী…

Read More

মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ,দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক উৎসব মুখর প্রস্তুতি। পূজার দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আনন্দ ও আমেজ। উপজেলার আনাচে-কানাচে মণ্ডপ তৈরি, সাজসজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় কাঁচা মাটির অবয়বে ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। সদরপুর পূজা…

Read More

ধলেশ্বরী নদী থেকে নারীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে চর কৃষ্ণপুর দক্ষিণপাড়া সংলগ্ন ধলেশ্বরী নদীতে এক নারীর মাথাবিহীন দেহ…

Read More

নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সব নাগরিকের জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহরে সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী বাসস্থানের পাশাপাশি পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। বাংলাদেশের মতো জনবহুল…

Read More

সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান

জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী বিল পাস করা হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। তবে এই বিতর্কমূলক আইন দ্রুত সময়ের মধ্যে সংশোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ…

Read More

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে তিন ভণ্ড চক্রের সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ও…

Read More

‘হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’: শামা ওবায়েদ

দণ্ডিত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আইনি কাঠামোর পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার যে আইনি প্রক্রিয়া…

Read More

একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে

কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই ঘটনার জন্য সরকারি দল বিএনপির নেতাকর্মীদের দায়ী করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিপক্ষের জনপ্রিয়তার ভয়েই বারবার এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটানো…

Read More

মসজিদে জমি দানের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছেলে, বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জে স্থানীয় জামে মসজিদের নামে জমি দানের সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা জোবেদা বেগমকে নিজ সন্তান ও নাতিদের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ কাজীপাড়া এলাকায় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এই অমানবিক ঘটনাটি ঘটে। এ নিয়ে ভুক্তভোগী বৃদ্ধা পীরগঞ্জ থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের…

Read More

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

সংযুক্ত আরব আমিরাতে রাইডের অপেক্ষায় মোটরসাইকেলের পাশে বসে এক উগান্ডান যুবকের বিনম্র কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কঠোর পরিশ্রম ও প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও মনসুর কাতাবালওয়া নামের ওই তরুণের পরম নিষ্ঠায় ধর্মচর্চার দৃশ্য লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছে। গত পাঁচ মাস ধরে সংযুক্ত আরব আমিরাতে অনলাইন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান…

Read More