প্রধান খবর

শিক্ষকতার সার্থকতা পদ বা বেতনে নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলায়: শিক্ষামন্ত্রী

শিক্ষকতার প্রকৃত সার্থকতা পদ, বেতন কিংবা আগের চাকরির সঙ্গে তুলনা করে নির্ধারিত হয় না; বরং একজন শিক্ষক কতজন শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন, তার মাধ্যমেই তা মূল্যায়িত হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের…

Read More

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে দেশবাসীর ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘নভেম্বর,…

Read More

দেশে হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ জনে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের…

Read More

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমে এসেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের এই অবরোধের ফলে ব্যস্ততম মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়। সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার…

Read More

অভিনেতা সোহেল খান আর নেই, বগুড়ায় শুটিংয়ে গিয়ে মৃত্যু

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ…

Read More

জার্মানিতে শত শত স্কুলে বোমা হামলার হুমকি, তদন্তে নেমেছে পুলিশ

ইউরোপজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ভুয়া বোমা হামলার হুমকির ধারাবাহিকতায় এবার জার্মানির শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই বলে সোমবার আশ্বস্ত করেছে দেশটির পুলিশ। জার্মান কর্তৃপক্ষ জানায়, রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের অসংখ্য স্কুল কর্তৃপক্ষ এই হুমকি পাওয়ার বিষয়টি প্রশাসনকে অবহিত…

Read More

ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত

উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মাত্র দুই মিনিটের ব্যবধানে এই কম্পন দুটি অনুভূত হয়। সকালের এই আকস্মিক কম্পনে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায়…

Read More

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী হিসেবে আবের কাওয়াসের ইতিহাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটে পরাজিত করেন তিনি। নিউইয়র্কের…

Read More

রিকশার বেপরোয়া গতিতে থেঁতলে গেল শিশুর মাথা

কুমিল্লা নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের বেপরোয়া গতি ও হঠাৎ ব্রেকের কারণে আড়াই মাস বয়সী এক শিশুর জীবন এখন সংকটাপন্ন। টিকা দিয়ে মায়ের কোলে চড়ে বাড়ি ফেরার পথে রিকশার স্টিলের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ওমর নামের ওই শিশুটির মাথার ওপরের অংশের হাড় ভেঙে গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত…

Read More

ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদলসহ তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সংসদ সচিবালয় বিজ্ঞপ্তিতে জানায়, বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর…

Read More