গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বাহিনীর বিবৃতি
গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার একদল দুর্বৃত্ত ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় ধারণ করা ভিডিও ব্যবহার করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। শুক্রবার (২০ নভেম্বর) সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব…

