প্রধান খবর

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা…

Read More

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারালেন ১০ জন

লিবিয়ার তবরুক উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে প্রায় ১০ দিন ভেসে থাকা একটি ইঞ্জিনচালিত রাবারের নৌকা থেকে ২৯ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানোর পর স্থানীয় পুলিশ তাঁদের জীবিত উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনায় পানিশূন্যতা ও তীব্র গরমে সাগরেই ৯ বাংলাদেশি ও ১ জন সুদানি নাগরিকের মৃত্যু হয়েছে।…

Read More

লিবিয়া-ইউরোপ রুটে বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে পৌঁছানোর চেষ্টা করা বাংলাদেশিদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই অনিয়মিত অভিবাসনের পথে মৃত্যু, নির্যাতন, অপহরণ, মুক্তিপণ আদায় এবং মানব পাচারের মতো ঘটনা নিয়মিত ঘটলেও জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপমুখী যাত্রা থামছে না। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুট…

Read More

বাংলাদেশি অবৈধ অভিবাসী: ইউরোপে প্রবেশ ৪০% কমলেও মধ্য ভূমধ্যসাগরীয় রুটে শীর্ষে বাংলাদেশিরা

ইউরোপে অবৈধ অভিবাসন কমলেও মধ্য ভূমধ্যসাগরীয় রুটে শনাক্ত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি। ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

Read More

লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর

লিবিয়ায় অপহৃত হওয়ার প্রায় আড়াই মাস পর নওগাঁর মান্দা উপজেলার প্রবাসী শ্রমিক আলমগীর হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছেছে। পরিবারের দাবি, মুক্তিপণের অর্থ পরিশোধ না করায় একটি সশস্ত্র গোষ্ঠী তাকে নির্যাতন করে হত্যা করেছে। মঙ্গলবার (৯ জুন) আলমগীরের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত আলমগীর হোসেন (৩৫)…

Read More