আর্থিক সুবিধার লোভে মায়ের মরদেহ ৩ বছর ফ্রিজে
আর্থিক সুবিধা অব্যাহত রাখার উদ্দেশ্যে নিজ মায়ের মৃতদেহ তিন বছরেরও বেশি সময় ধরে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর অপরাধে যুক্তরাজ্যে এক ব্যক্তিকে দুই বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন আদালত। সাউথ ওয়েলসের আদালতে ৬০ বছর বয়সী ক্রিস্টোফার ফিলিপস নামের ওই অপরাধীকে এই সাজা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টোফার ফিলিপস আদালতে মৃতদেহের আইনসম্মত সৎকার…

