ভারতে মুসলমান না থাকলে হিন্দু থাকা যাবে না: মোহন ভাগবত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত একটি আন্তধর্মীয় সংলাপে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শনিবারের ওই অনুষ্ঠানে আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শে ‘মুসলমানদের ভবিষ্যৎ কী’-এমন এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মোহন ভাগবত বলেন, সত্যিকারের হিন্দু হতে হলে বিশ্বাস করতে হবে যে সব ধর্মীয় পথই একই পরম…

