বাঁধনের ওপর হামলা গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে কনস্যুলেট জেনারেল সার্বক্ষণিকভাবে বাঁধনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তাকে প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার ও আইনি সহায়তা…

