বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর এই জেলাগুলোতে বিজিবির বিশেষ দল কাজ করছে। রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিবন্দি…

