মাকে কীভাবে বলবো ভেরিফিকেশনে আটকাই দিছে : রাহুল দাস
“মা, প্রাইমারিতে চাকরি হয়ে গেছে”-উচ্ছ্বসিত কণ্ঠে কথাটি নিজের মাকে বলেছিলেন রাহুল দাস। ভেবেছিলেন, দীর্ঘ শিক্ষা জীবন ও বেকারত্বের কঠিন সংগ্রামের অবসান ঘটিয়ে এবার হয়তো ঘুরে দাঁড়াবে অভাব-অনটনের সংসারটি। কিন্তু সব আইনি ও প্রাতিষ্ঠানিক ধাপ সফলভাবে পার করার পরও চূড়ান্ত নিয়োগপত্র বিতরণের দিন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শেষ মুহূর্তে পুলিশের ভিআরে (ভেরিফিকেশন) আটকে গিয়ে…

