অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া
অভিনয়ের দারুণ সাফল্যের পর এবার সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেন পাকিস্তানের জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী হানিয়া আমির। বুধবার তার গাওয়া প্রথম একক গান ‘পাবলো’ মুক্তি পেয়েছে। এই নতুন মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে জনপ্রিয় এই তারকার সৃজনশীল ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পাঞ্জাবি র্যাপধর্মী এই গানটির কথা ও সুর হানিয়া নিজেই তৈরি করেছেন। গানটিতে মূলত তার…

