জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’ থেকে প্রকাশিত এক বিশেষ বার্তার মাধ্যমে এই উষ্ণ অভিনন্দন জানানো হয়। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সরকারপ্রধানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। বার্তায় তিনি উল্লেখ করেন, ভারতের জনগণের প্রতি…

