তিন দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তারা
তিন দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের পর থেকে বিভিন্ন দাবিতে একাধিকবার কর্মসূচি পালন করলেও কোনো সমাধান পাননি। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কলেজটি শতভাগ…

