শিশুর পা মোচড়ানোর ঘটনায় অভিযুক্ত চাচি পলাতক, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগম (৩২) বর্তমানে পলাতক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের স্বামীসহ পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি নরসিংদী সদর উপজেলার মাধবদী…

