সুনামগঞ্জে ২ শিশুসন্তানকে হত্যার পর হাওরে ফেলে দিলেন বাবা
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যা করে পৃথক দুটি হাওরে ফেলে দেওয়ার রোমহর্ষক অভিযোগ উঠেছে তাদেরই জন্মদাতা পিতা কামরুলের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) পুলিশ অভিযুক্ত পিতা কামরুলকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দুই সন্তানকে নির্মমভাবে হত্যা করার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনো উদঘাটন…

