চুয়াডাঙ্গার দামুড়হুদায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক। বুধবার (২৪ জুন) বেলা ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি ফটকের পাশে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে মৎস্য কমিটির সদস্যদের জানায়। পরে খবর পেয়ে দর্শনা থানা…

