প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ, রাজধানীতে অটোশূন্য সড়ক
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ কয়েকটি দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর শত শত চালক সড়কে অবস্থান নেন। চালকদের অভিযোগ, ব্যাটারি চার্জ দেওয়ার স্থানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে অভিযান চালানোর নামে হয়রানি বন্ধ ও বিচ্ছিন্ন সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তারা। অবরোধের কারণে সকাল থেকেই…

