খুলনার রূপসায় প্রকাশ্যে বিএনপি নেতা মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকার হীরকের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।…

