বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান–এর মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় সংস্থাটি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শেখ মেহেদী ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
৩১ বছর বয়সী এই ক্রিকেটার ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনি ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। তার মায়ের মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী ক্রিকেটার ও সংশ্লিষ্টরা এই দুঃসময়ে

