কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় সংবর্ধনা
দীর্ঘ কর্মজীবনের বর্ণাঢ্য অধ্যায় শেষ করে এক অভিনব ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। চাকরিজীবনের শেষ দিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ব্যতিক্রমী এক বিদায় সংবর্ধনা পেলেন তিনি। ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত একটি রিকশায় চড়িয়ে পুরো উপজেলা প্রদক্ষিণ করে তাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। সহকর্মীদের এমন…

