বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক
বগুড়ার আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যা রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী ট্রেনটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। মুহূর্তেই ছয়টি বগি রেললাইন থেকে…

