রায়েরবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান
রাজধানীর রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জনকে আটক করেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ দল ক্যান্সার গলি ও আশপাশের…
তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্থাপিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ অভিযোগকে রাজনৈতিকভাবে পরিকল্পিত ‘হাইপার প্রোপাগান্ডা’র অংশ হিসেবে উল্লেখ করেন। শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে…
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ পুনর্বিন্যাসের কার্যক্রম শুরু করেছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে কিছু সেনা ও সামরিক সরঞ্জামের অবস্থান পরিবর্তন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পুনর্বিন্যাস প্রক্রিয়ার আওতায় ইরাককে অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের মতে, বর্তমান পদক্ষেপের মূল লক্ষ্য হলো প্রেসিডেন্টের জন্য কৌশলগত বিকল্প উন্মুক্ত রাখা এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে…
২৯৮ আসনে প্রচার শুরু: সহিংসতা রোধে কঠোর প্রস্তুতির তাগিদ
সীমানা নির্ধারণজনিত জটিলতায় দুটি আসনের তফসিল পিছিয়ে গেলেও বাকি ২৯৮টি আসনে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে। স্বতন্ত্র ও দলীয় মিলিয়ে মোট ১,৯৬৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৮টি দল কোনো প্রার্থী দেয়নি। বিভিন্ন জনমত জরিপের পূর্বাভাস বলছে, এবারের…
টাস্কফোর্সে প্রতিনিধিত্ব বাদ দেওয়ায় রিট, আইনের ১৩ ধারা লঙ্ঘনের অভিযোগ
বাংলাদেশ ইউনানি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এ কে মাহবুবুর রহমান অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নসংক্রান্ত টাস্কফোর্স গঠনে অনিয়মের অভিযোগ তুলে রিট আবেদন দায়ের করেছেন। রিট আবেদনকারীর আইনজীবী এ কে এম জগলুল হায়দার আফ্রিক জানান, টাস্কফোর্সে সব সময় অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবালসহ সব শাখার প্রতিনিধিরা থাকেন। কিন্তু এবার শুধুমাত্র অ্যালোপ্যাথিক প্রতিনিধিকে রাখা হয়েছে, অন্য সব…
পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাক হোসেনের
পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও তীব্র ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাঁর বক্তব্যে উঠে আসে, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সুরিটোলা স্কুলের সামনে…
টঙ্গীর দুই বস্তিতে যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৩৫ জন
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় হাজী মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি জানান,…
নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব: প্রেস সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়-রাজনৈতিক দল ও প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাঁর মতে, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে বড় ভূমিকা রাখে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার…

