প্রধান খবর

তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত

আসন্ন দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। নয়া দিল্লির এই ইতিবাচক অবস্থানকে ঘিরে দুই প্রতিবেশী দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে স্পষ্ট যে, ঢাকার বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে নতুন করে আস্থা ও গঠনমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে আন্তরিক চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র…

Read More

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগ: জেমস ও দলকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস ও তাঁর সফরসঙ্গীরা। অবস্থান করা হোটেল কক্ষ মারাত্মক নোংরা ও অগোছালো রেখে যাওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে কিছু না জানিয়েই ‘চেক-আউট’ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘরটির চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ২০০ ইউরো…

Read More

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: শোক প্রকাশ নরেন্দ্র মোদির

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের করুণ মৃত্যু হয়েছে। নজিরবিহীন এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১৯ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) বার্তায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য…

Read More

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ দত্তের একমাত্র মেয়ের পড়ালেখার সার্বিক দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য (এমপি) আমির হামজা। গত বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া এলাকায় দেবাশীষ দত্তের বাসভবনে সশরীরে গিয়ে শোকার্ত পরিবারের পাশে দাঁড়ান তিনি। নিহত সাংবাদিকের স্বজন ও পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর…

Read More

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাতক্ষীরার আরও ২ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী নিউমার্কেটসংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের এক আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মধ্যে আরও দুই বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত এই দুজনই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। গত বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরায় সংবাদ পৌঁছালে নিহতের পরিবার ও স্বজনেরা পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের একজন আলিমুজ্জামান সাজু…

Read More

শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ

ফেসবুক একাউন্টে প্রকাশিত একটি নিজস্ব লাইভ ভিডিও অনুমতি ছাড়া ডাউনলোড করে প্রচার এবং পরবর্তীতে মূল সৃষ্টিকর্তাকেই ‘মিথ্যা’ কপিরাইট ক্লেইম দেওয়ার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশের বিবরণ থেকে জানা…

Read More

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : আওয়ামী লীগ নেতাসহ ২ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুই নাগরিক মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবলীগ নেতা মো. আলিমুজ্জামান সাজু (৪৫)। একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি হলেন উপজেলার বাসিন্দা রেবতী সরকার। গত বুধবার (১৯ আগস্ট) রাতে নিহত সাজুর মৃত্যুর সংবাদ…

Read More

ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব হত্যার দায় স্বীকার করলো ইসরায়েলি সেনাবাহিনী

ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাব ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় প্রথমবারের মতো নিজেদের দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ অস্বীকারের পর অবশেষে তারা মেনে নিয়েছে যে, ইসরায়েলি সেনারাই ওই গাড়িটি লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছিল। একই সঙ্গে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত সেনাদের বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ ফৌজদারি তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সামরিক কর্তৃপক্ষ। স্মরণ…

Read More

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাঁকে সাভার থানা পুলিশ আটক করে। আটক ব্যক্তির নাম গাজী এইচ এম রবিউল আওয়াল। তিনি সাভারের কামাল গার্মেন্টস সংলগ্ন ‘হেরার আলো মডেল মাদরাসা’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন…

Read More

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা: বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত সেরা প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ চতুর্থ শাখায় বিশ্বমঞ্চে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন তিনি। তাঁর এই অভাবনীয় অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের…

Read More