প্রধান খবর

গোল্ডকাপ ফুটবল উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সৃজনশীল কনটেন্ট আহ্বান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দেশের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠারের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। প্রতিযোগিতাকে ঘিরে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির আহ্বান জানানো হয়েছে।

অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই-এর মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে হবে। লোগো পিএনজি, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে এবং থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাসকট, স্লোগান ও শিক্ষার্থীদের ফুটবলভিত্তিক রিলসও জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি জমাদানের সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে। প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *