প্রধান খবর

এইচএসসি ফরম পূরণের সময় ফের বাড়াল শিক্ষা বোর্ড

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা পুনরায় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ আগামী ১৫ ও ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগ পাবেন।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। ফলে পূর্বনির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *