রাজধানীর শাহবাগ থানাধীন সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত পৌনে তিনটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

