অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকালে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। সকাল সোয়া ৭টায় ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইস্তাম্বুলে ট্রানজিট নেবে, এরপর সেখান থেকে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ নিশ্চিত করেছেন যে ড. ইউনূস ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দর সূত্রও তার প্যারিসগামী সফরের তথ্য নিশ্চিত করেছে।
তবে তার এই সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

