প্রধান খবর

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অবস্থান করেই তিনি এই ভোটাধিকার প্রয়োগ করেন।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাতে মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে তাঁর ভোট দেন। তিনি পাবনা-৫ সংসদীয় আসনের ভোটার হিসেবে ভোট প্রদান করেন। ডাক বিভাগের একজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ব্যালট গ্রহণ করেন।

এবারের নির্বাচনে সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও এই ব্যবস্থার আওতায় ভোট দিতে পারছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *