জুলাই গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না।
আদালত ফারজানা রুপাকে ৬টি এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেন। এছাড়া একটি করে মামলায় জামিন আবেদন খারিজ না করে রুল জারি করা হয়েছে।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষে অংশ নেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

