প্রধান খবর

পুলিশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো সুযোগ নেই বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বাহিনীর শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, সাইবার অপরাধ ও গুজব মোকাবিলায় বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে। পাশাপাশি পুলিশের দক্ষতা বৃদ্ধিতে নতুন প্রশিক্ষণ একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতেও গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *