প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই বিএনপির: সংস্কৃতিমন্ত্রী

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দলটি শান্তি, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী।

মঙ্গলবার সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সংস্কৃতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক দর্শনও একই ধারায় এগিয়ে যাচ্ছে, যেখানে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হয়।

তিনি আরও বলেন, মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গঠনই লক্ষ্য। নববর্ষের এই দিনে দেশজুড়ে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *