সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য দোয়া ও আলোচনা সভা। ২৬ মার্চ সিডনির গ্রামীন রেস্তোরার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার সুপরিচিত ব্যক্তিত্ব, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, লেখক ও কলামিস্ট ড. কাইউম পারভেজ। সঞ্চালনায় ছিলেন মাকসুদুর রহমান সুমন চৌধুরী।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হলে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে পুরো হলরুম মুখরিত হয়ে ওঠে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. কাইউম পারভেজ।
আলোচনা পর্বে অংশ নেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও বিশিষ্টজন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, এম আর আখতার মুকুলের কন্যা কবিতা পারভেজ, বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, সাহাদাত হোসাইন ও হাবিবুর রহমান হাবিব।
এছাড়া বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার ড. নিজাম উদ্দিন আহমেদ, ড. নুর রহমান খোকন, ড. লাভলী রহমান ও কৃষিবিদ আব্দুল জলিলসহ আরও অনেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাশাপাশি বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে অংশ নেন ইফতেখার উদ্দিন ইফতু, আনিসুর রহমান রিতু, অপু সারোয়ার, পল সি মধু, মঈদুজ্জামান সুজন, শাহজাহান বৈতালিক, নন্দন বড়ুয়া, তাসনিম উদ্দিন ফাহিম, সেলিমা বেগম, পূরবী পারমিতা বোশ, শাহ আলম, রেজাউল হাসান ভূট্রো, ফাহমিদা খন্দকার, সাইফুল ইসলাম তালুকদার, কামরুল ইসলাম, অপূর্ব বড়ুয়া, সব্য সাচী, শাহরিয়ার মোমেনসহ প্রবাসী কমিউনিটির বহু সদস্য।
অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি ড. কাইউম পারভেজ সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

