জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে টোকিও থেকে ঢাকাগামী ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যাওয়ার পর উড়োজাহাজটি থেমে যায়। প্রায় ১৫ মিনিট পর পাইলট কারিগরি সমস্যার কথা জানান।
ত্রুটি সারাতে দুই প্রকৌশলী কাজ করছেন বলে যাত্রীদের জানানো হয়। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

