মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সাদমান ইসলামের সেঞ্চুরির পর ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তবে বল হাতে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখেছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
১৭ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রান করেন সাদমান। তবে শেষ সাত উইকেট মাত্র ৫৯ রানে হারায় স্বাগতিকরা। ক্যারিবীয়দের হয়ে জোমেল ওয়ারিক্যান নেন পাঁচ উইকেট।
জবাবে জন ক্যাম্পবেলের ৫৪ রানের পর মিরাজের স্পিনে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। এরপর একই ওভারে দুই উইকেট তুলে নেন তাইজুল। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান।
তেজনারায়ণ চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভস ১৫ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে এখনো ১৩৮ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

